Counselling, Ruqyah & Hijamah Centre
হিকমাহ হাউস রূকইয়্যাহ সেন্টার একটি বিশ্বস্ত ইসলামী রূকইয়্যাহ, কাউন্সেলিং ও সুন্নাহ চিকিৎসা কেন্দ্র, যেখানে কুরআন ও সুন্নাহর আলোকে শরিয়াহসম্মত চিকিৎসা ও আত্মিক দিকনির্দেশনা প্রদান করা হয়। আমাদের লক্ষ্য শুধুমাত্র রোগ নিরাময় নয়; বরং মানুষকে শিরক, কুসংস্কার, হারাম পদ্ধতি ও মানসিক অস্থিরতা থেকে বের করে আল্লাহর দিকে ফিরে আসতে সহায়তা করা। দেশবরেণ্য ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে অভিজ্ঞ রাক্বী আলেমদের সমন্বয়ে পরিচালিত এই সেন্টারে ইসলামী আদব, গোপনীয়তা ও পর্দা বজায় রেখে সেবা প্রদান করা হয়।
Our Core Services
Ruqyah Treatment (ইসলামী রূকইয়্যাহ চিকিৎসা)
Islamic Counselling (ইসলামিক কাউন্সেলিং)
Sunnah Hijamah Centre (সুন্নাহ হিজামা সেন্টার)
শিরকমুক্ত, সুন্নাহভিত্তিক চিকিৎসা ও পরামর্শ
যখন হৃদয় ভারাক্রান্ত, মন অস্থির এবং আত্মা প্রশান্তির সন্ধানে তখন কুরআনের শিফা ও আল্লাহর রহমতের মাধ্যমে আপনার পাশে থাকতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের অর্জন
সন্তুষ্ট সেবাগ্রহীতাদের অভিজ্ঞতা
"সকল প্রশংসা আল্লাহর জন্য। চিকিৎসা ও কাউন্সেলিংয়ের ফলাফল ব্যক্তি ভেদে ভিন্ন হতে পারে এবং সম্পূর্ণভাবে আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল।"
“হিকমাহ হাউস শুধু চিকিৎসার জন্যই নয়, তাদের অর্গানিক পণ্যগুলোও অসাধারণ। খাঁটি মধু এবং কালোজিরা তেল নিয়মিত ব্যবহার করছি, মান ও বিশুদ্ধতায় তারা কোনো আপোষ করে না।
আল্লাহ তাদের এই প্রচেষ্টায় বারাকাহ দান করুন।”
একজন নিয়মিত ক্রেতা
“অনেক দিন ধরে দুঃস্বপ্ন ও ঘুমের সমস্যায় ভুগছিলাম। অনেক জায়গায় গিয়েও সমাধান পাইনি। হিকমাহ হাউসে এসে শরিয়াহসম্মত রূকইয়্যাহ নেওয়ার পর এখন আল্লাহর রহমতে শান্তিতে ঘুমাতে পারি। তাদের আন্তরিকতা ও চিকিৎসা পদ্ধতি সত্যিই প্রশংসনীয়। জাযাকাল্লাহু খাইরান।”
একজন দ্বীনি ভাই
“সবচেয়ে ভালো লেগেছে এখানকার পর্দার ব্যবস্থা এবং গোপনীয়তা রক্ষা করা। মহিলাদের জন্য সম্পূর্ণ আলাদা ও নিরাপদ ব্যবস্থা থাকায় খুব স্বাচ্ছন্দ্যে চিকিৎসা নিতে পেরেছি। শিরক ও বিদআত মুক্ত এমন একটি বিশুদ্ধ রূকইয়্যাহ সেন্টার আমাদের সমাজের জন্য খুবই জরুরি ছিল।”
একজন দ্বীনি বোন
আমাদের পরিচয়
হিকমাহ হাউস রূকইয়্যাহ সেন্টার কেবল একটি চিকিৎসাকেন্দ্র নয়, এটি কুরআন ও সুন্নাহর আলোকে পরিচালিত আত্মিক প্রশান্তি ও শারীরিক সুস্থতার একটি বিশ্বস্ত ঠিকানা। সমাজে প্রচলিত কুসংস্কার, শিরক, কুফরি ও অপচিকিৎসার বিপরীতে মানুষকে সম্পূর্ণ শরিয়াহসম্মত উপায়ে সুস্থ জীবনে ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য।
আমরা গভীরভাবে বিশ্বাস করি, প্রকৃত শিফা বা নিরাময় একমাত্র মহান আল্লাহর হাতে। পবিত্র কুরআনের আয়াত, সহিহ হাদিস, মাসনূন দোয়া এবং সুন্নাহসম্মত পদ্ধতির (রূকইয়্যাহ ও হিজামাহ) মাধ্যমে আমরা জীন, জাদু, বদনজর, এবং মানসিক অস্থিরতার মতো জটিল সমস্যাগুলোর চিকিৎসায় মাধ্যম হিসেবে কাজ করি।
পাশাপাশি, পারিবারিক অশান্তি, হতাশা বা জীবনের নানা সংকটে সঠিক পথ দেখাতে আমাদের রয়েছে অভিজ্ঞ আলেমদের দ্বারা পরিচালিত ‘ইসলামী কাউন্সেলিং’ ব্যবস্থা।
Abdul Hakim Habibi
Founder of Hikmah House
সুস্থ ও সুন্নাহভিত্তিক জীবনের শুরু হোক আজ থেকেই!
শরিয়াহসম্মত নিরাপদ চিকিৎসা ও সঠিক দিকনির্দেশনার জন্য আজই আসুন আমাদের সেন্টারে।
